odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

odhikarpatra | প্রকাশিত: ৯ February ২০২৫ ২২:৫১

odhikarpatra
প্রকাশিত: ৯ February ২০২৫ ২২:৫১

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুস্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী এবং মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অন্যদিকে, সোমবার ১০ ফেব্রুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৫ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: