odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 7th September 2026, ৭th September ২০২৬

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

odhikarpatra | প্রকাশিত: ১৬ February ২০২৫ ২০:৩৩

odhikarpatra
প্রকাশিত: ১৬ February ২০২৫ ২০:৩৩

আজ রোববার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে,সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস ।

এছাড়া ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে জানানো হয়েছে, আজ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: