odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে — হুমায়ুন কবির দাবি”

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ১৪:২৮

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ১৪:২৮

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, ২ অক্টোবর ২০২৫ — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র সফর শেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, “তারেক খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোন শঙ্কা নেই।” তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি অত্যন্ত আন্তরিক। তিনি আশা প্রকাশ করেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরো অভিযোগ করেন, “নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবার প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী সংগঠন।”



আপনার মূল্যবান মতামত দিন: