মূল প্রতিবেদন: অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত প্রার্থী সিপন ভূঁইয়া জানান, নির্বাচনী কার্যক্রম শেষ করে গাড়িভাড়া পরিশোধের টাকা নিতে তিনি বাড়িতে যাচ্ছিলেন।
বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে প্রাণ বাঁচাতে দ্রুত দৌড় দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তিনি।
খবর পেয়ে স্থানীয় গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, নির্বাচনের আগ মুহূর্তে এমন ঘটনায় এলাকায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা পেলেও আহত।
#গোপালগঞ্জ #নির্বাচন২০২৬ #স্বতন্ত্রপ্রার্থী #হামলা #সিপনভূঁইয়া #অপরাধ #বাংলাদেশনিউজ #ElectionViolence #GopalganjNews #BreakingNews

আপনার মূল্যবান মতামত দিন: