odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th February 2026, ৭th February ২০২৬
চট্টগ্রাম-২ আসনে জামায়াতকে ভোট দেওয়া হারাম বললেন হেফাজত আমির মুহিববুল্লাহ বাবুনগরী | Fatikchhari Election News 2026

ফটিকছড়িতে জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা হেফাজত আমিরের! ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে দিলেন বড় বার্তা

odhikarpatra | প্রকাশিত: ৭ February ২০২৬ ১১:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৭ February ২০২৬ ১১:৫৭

অধিকারপত্র ডটকমনিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। তিনি এই আসনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’-এর ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

আল্লামা বাবুনগরী তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়। জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি বর্তমান সময়ে ‘ধর্মীয় কর্তব্য’ হিসেবে দেখছেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মো. সরোয়ার আলমগীর উপস্থিত ছিলেন। তাকে সামনে রেখেই হেফাজত আমির মুসলমানদের জামায়াতকে বর্জন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে ইসলামের মৌলিক আদর্শ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই ইমান ও ইসলামের স্বার্থে তাদের রুখে দিতে হবে।

নির্বাচনের মাত্র কয়েকদিন আগে হেফাজত আমিরের এমন বিস্ফোরক মন্তব্য ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। সাধারণ ভোটার এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। স্থানীয়দের ধারণা, এই ফতোয়া বা ঘোষণা চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: