odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 9th February 2026, ৯th February ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া–২ নির্বাচন ২০২৬ | জাতীয় পার্টি প্রার্থী জিয়াউল হক মৃধার ভোট বর্জন | লাঙ্গল প্রতীকের প্রার্থীর

ভয়ভীতি ও মামলার চাপে ভোটের মাঠ ছাড়লেন জাপা প্রার্থী!" ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জিয়াউল হক মৃধার চাঞ্চল্যকর ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৬ ১৯:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৬ ১৯:৪৫

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার (০৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই ‘কঠিন ও বেদনাদায়ক’ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তিনটি মিথ্যা মামলার আসামি হয়েছেন এবং নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছেন। তিনি দাবি করেন, মামলার ঘটনার সময় তিনি সংসদ সদস্য পদেও ছিলেন না। আইনি জটিলতার কারণে তিনি সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তার পক্ষে নেতাকর্মীরা তা সম্পন্ন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থিতা বৈধ হওয়ার পর নির্বাচনী প্রচারণা শুরু হলে তাকে এবং তার সমর্থকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে। এমন প্রতিকূল পরিবেশে অন্য প্রতিদ্বন্দ্বীদের মতো সমান সুযোগ না পাওয়ায় তিনি দলীয় নেতাকর্মীদের পরামর্শে ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ জানান, মামলার চাপ এবং নানামুখী হুমকির কারণেই মূলত তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য তার কাছে পৌঁছায়নি। তিনি আরও জানান, প্রচারণায় না থাকলেও নির্ধারিত আইনি প্রক্রিয়া ছাড়া ব্যালট পেপার থেকে প্রার্থীর নাম বা প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।
জিয়াউল হক মৃধা তার ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

 


ভয়ভীতি ও মামলার চাপে ভোটের মাঠ ছাড়লেন জাপা প্রার্থী!" ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জিয়াউল হক মৃধার চাঞ্চল্যকর ঘোষণা।
#Brahmanbaria2 #JatiyaParty #Election2026 #ZiaulHaqMridha #NationalElection #BangladeshPolitics #Adhikarpatra #ব্রাহ্মণবাড়িয়া২ #জাতীয়_পার্টি #লাঙ্গল_প্রতীক #নির্বাচন২০২৬ #ভোট_বর্জন



আপনার মূল্যবান মতামত দিন: