odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 25th February 2026, ২৫th February ২০২৬

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ February ২০২৬ ২১:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ February ২০২৬ ২১:০৭

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: