odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 6th September 2026, ৬th September ২০২৬

শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে: ইরান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ February ২০২৬ ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ February ২০২৬ ১৭:২৮

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই অভিযান অবিরাম চলবে—যতক্ষণ না শত্রু চূড়ান্তভাবে পরাজিত হয়।আইআরজিসি আরও দাবি করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যজুড়ে থাকা সব সামরিক সম্পদ ইরানি বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানী তেল-আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এর আগে প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়।

কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে।এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।

সূত্র: আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: