odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 12th April 2026, ১২th April ২০২৬
কুমিল্লার লাকসামে পুকুরের পানিতে ডুবে আফরান হোসেন ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দৌলতগঞ্জ এতিমখানা সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন অধিকারপত্র-এ।

লাকসামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১১ April ২০২৬ ২২:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১১ April ২০২৬ ২২:৩৬

 

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

কুমিল্লা: ১১ এপ্রিল ২০২৬

কুমিল্লার লাকসাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও মো. ইয়াছিন (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার সামনের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

মৃত মো. আফরান হোসেন আরাফাত লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকার মো. খোকনের ছেলে এবং মো. ইয়াছিন একই এলাকার দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ির এই দুই শিশু দুপুরে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায়। এরপর দুপুরের দিকে দৌলতগঞ্জ এতিমখানা-মাদ্রাসার এক শিক্ষক অজু করতে গিয়ে পুকুরে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিশুদের উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

একই এলাকার দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 

লাকসামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

#কুমিল্লা #লাকসাম #দুর্ঘটনা #পানিতেডুবেমৃত্যু #শোক #অধিকারপত্র #ComillaNews #Laksam #ChildDeath #Odhikarpatra #LocalNews

 



আপনার মূল্যবান মতামত দিন: