odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 17th April 2026, ১৭th April ২০২৬
লিডারস’ ক্যাটাগরিতে স্থান, বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের উপস্থিতি

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ১৬ April ২০২৬ ১৮:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৬ April ২০২৬ ১৮:৫৫

অধিকার পত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করেছে।

তালিকার ‘লিডারস’ (নেতৃত্ব) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। একই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।

টাইম ম্যাগাজিন তারেক রহমানের প্রোফাইলে উল্লেখ করেছে, কয়েক মাস আগেও তিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর তিনি বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এবং পরবর্তীতে নির্বাচনে বিজয়ের মাধ্যমে সেই অবস্থান সুসংহত করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করেছেন। দেশে ফেরার কিছুদিন পরই খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে আঘাত করলেও তিনি সেটিকে দেশের ঐক্য প্রতিষ্ঠা ও অর্থনীতির পুনরুদ্ধারের কাজে কাজে লাগানোর অঙ্গীকার করেন।

টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে—যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।”

প্রতিবেদনে বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। এছাড়া অতীতের দুর্নীতির অভিযোগ, যদিও আদালতে খারিজ হয়েছে, তা তার রাজনৈতিক পথচলায় প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: