odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 18th April 2026, ১৮th April ২০২৬
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কড়া বার্তা, চুক্তি না হলে আবারও যুদ্ধের ইঙ্গিত

ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

odhikarpatra | প্রকাশিত: ১৬ April ২০২৬ ২০:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৬ April ২০২৬ ২০:৫০

অধিকারপত্র ডটকম, আন্তর্জাতিক ডেক্স:

চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ‘বিচক্ষণতার সাথে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন এবং ইঙ্গিত দেন, চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।

ব্রিফিংয়ে হেগসেথের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরুর পর এটাই ছিল তাদের প্রথম প্রকাশ্য বক্তব্য।

হেগসেথ বলেন, ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তবে যুক্তরাষ্ট্রের কাছে আবারও যুদ্ধ শুরু করার মতো যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে। তিনি দাবি করেন, ইরান তার হারানো সামরিক শক্তি পুনরুদ্ধার করতে পারবে না এবং বর্তমান সংঘাতে দুই দেশের শক্তির মধ্যে কোনো সমতা নেই।

ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত আরও শক্তিশালী হচ্ছে, বিপরীতে ইরান তাদের ক্ষয়ক্ষতি পূরণে সক্ষম নয়।

তিনি আরও জানান, প্রেসিডেন্টের নির্দেশে খুব দ্রুত সময়ের মধ্যে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের।

যুদ্ধবিরতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা কিছুটা দুর্বল হলেও তারা যুদ্ধবিরতি বজায় রাখতে আগ্রহী।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, গত ১৫ দিনে তিনি দু’বার মধ্যপ্রাচ্য সফর করেছেন। এই সময়ে মার্কিন বাহিনী তাদের কৌশল ও কার্যপ্রণালী নতুনভাবে সাজাচ্ছে এবং আরও সমন্বিত করছে।

অন্যদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই সংঘাত থেকে আপাতত দূরে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা তারা ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছে।



আপনার মূল্যবান মতামত দিন: