odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬
নৌচলাচল বিধি লঙ্ঘন ও গোপন চলাচলের অভিযোগ; জাহাজ দুটিকে আঞ্চলিক জলসীমায় নিয়ে তদন্ত চলছে

হরমুজ প্রণালীতে দুই জাহাজ আটক, ইসরায়েল সংশ্লিষ্টতার দাবি ইরানের

odhikarpatra | প্রকাশিত: ২৩ April ২০২৬ ০২:০৯

odhikarpatra
প্রকাশিত: ২৩ April ২০২৬ ০২:০৯

অধিকার পত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স

মূল প্রতিবেদন:
: হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি জাহাজ আটক করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, জাহাজ দুটি ইসরায়েল সংশ্লিষ্ট এবং অনুমোদন ছাড়াই প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আটক জাহাজ দুটির নাম ‘এমএসসি ফ্রান্সিসকা’ ও ‘ইপামিনোদেস’। সংস্থাটির দাবি, জাহাজগুলো একাধিকবার নৌচলাচল বিধি লঙ্ঘন করেছে এবং নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে চলাচলের চেষ্টা করছিল।

আইআরজিসি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করা হয় এবং পরে সেগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জাহাজগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: