odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 16th July 2026, ১৬th July ২০২৬
রাজাকার-আলবদর এখন ডেড ইস্যু’—সংসদে বক্তব্যে দাবি ডা. তাহেরের

আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৬ ২০:৪২

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৬ ২০:৪২

অধিকারপত্র ডটকম রাজনীতি ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বক্তব্যে তিনি বলেন, “রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।”

তিনি আরও বলেন, “যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।”

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তাহের জানান, মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তিনি ও তার পরিবারের সদস্যরা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন।

তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ের সংজ্ঞা নিয়ে এ ধরনের দাবিকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: