odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
১০ মাস ২২ দিনের জেলজীবনে ধর্মীয় অনুশীলন ও আত্মসমালোচনায় বদলে যাওয়া অভিনেতার নতুন জীবনচিন্তা

কারাগারই বদলে দিল সিদ্দিককে, বন্দিজীবনকে বললেন ‘আলোর পথ খোঁজার সময়’

odhikarpatra | প্রকাশিত: ১ May ২০২৬ ২০:৫১

odhikarpatra
প্রকাশিত: ১ May ২০২৬ ২০:৫১

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

মূল প্রতিবেদন
জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। দীর্ঘ এই সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজের ভেতর পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং আমূল পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেতা। তার ভাষ্য অনুযায়ী, কারাগারে প্রচুর সময় পাওয়া যায় চিন্তা করার, যা তাকে জীবনের প্রতি নতুনভাবে ভাবতে শিখিয়েছে।

সিদ্দিক বলেন, আগে তিনি দ্বীনের কাজে সেভাবে মনোযোগী ছিলেন না। তবে কারাগারে থাকাকালীন নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন। তার মতে, এই সময়টিই তাকে ভেতর থেকে বদলে দিয়েছে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ কারাভোগ শেষে গত ১৮ মার্চ মুক্তি পান তিনি। কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান সিদ্দিক। তার ভাষায়, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর তিনি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছেন।

বন্দিজীবনেও সৃজনশীলতা থামিয়ে রাখেননি এই অভিনেতা। কারাগারে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন তিনি।

তবে মুক্তির পরও এখনো সেই কারাজীবনের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো কারাগারের নিয়মের ছাপ অনুভব করেন। বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: