নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক গাজী আনোয়ার।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়ে তিনি ডিআরইউর সদস্যদের দোয়া ও সমর্থন কামনা করেন।
ফেসবুক পোস্টে গাজী আনোয়ার লেখেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির আসন্ন নির্বাচনে "সভাপতি" পদে মনোনয়নপত্র জমা দিলাম। আপনার দোয়া ও সমর্থন প্রত্যাশী।’
উল্লেখ্য, গাজী আনোয়ার এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিজনেস টাইমসের বিশেষ প্রতিনিধি।
ডিআরইউর সদস্যদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
