odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬

ভারতে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা নিহত ১৮, আহত ১৫

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ April ২০১৮ ১৬:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ April ২০১৮ ১৬:৪১

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে পুনে জেলার খান্ডালার কাছে পুনে-সাতারা মহাসড়কে মঙ্গলবার এক

দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
পুনার এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে বলেন, ‘আজ সকালে মালবাহী একটি ট্রাকে করে ৪০ শ্রমিক যাচ্ছিল। খান্ডালার কাছে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।’

  একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে করে শ্রমিকদের বহন করা হচ্ছিল। 
পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৮১ কিলোমিটার পূর্বে 
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় ১৮ জন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে।’ 
তিনি জানান, এ সময় শ্রমিকরা কাজে যাচ্ছিল।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘আহতদের সাতারা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।’
দুঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: