odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬
থানায় লিখিত অভিযোগ, সিসিটিভি ফুটেজ থাকার দাবি ভুক্তভোগীর

সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগ, অভিযুক্ত আওয়ামী লীগ নেতার ছেলে

odhikarpatra | প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৮ May ২০২৬ ২৩:৪৪

অধিকারপত্র ডটকম 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সুহেলের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাত আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ৬ মে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ঘোরামাড়া গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালু সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ মে দুপুর ৩টার দিকে সুহেল, পিতা- মো. ইসরাফিল, সাং- কুচিয়ামোড়া, ডাকঘর- কুচিয়ামোড়া এবং অজ্ঞাত আরও দুইজন ঘোরামাড়া এলাকায় ঘোরাফেরা করতে থাকে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাদীর বাড়ির নিচে থাকা চক (জমি) থেকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, গরুটির ওজন আনুমানিক ২০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া গরু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সতুরচর মাদরাসা এলাকায় রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



আপনার মূল্যবান মতামত দিন: