odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 26th August 2026, ২৬th August ২০২৬
রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক, ডিবি হেফাজতে নেয়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ১২ May ২০২৬ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১২ May ২০২৬ ২৩:৫০

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ও বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া অরুণ কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি শরৎচন্দ্র রায়ের ছেলে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: