odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 10th July 2026, ১০th July ২০২৬
হাওড় অঞ্চলে উন্নয়নের নামে লুটপাট ও ভুয়া তালিকার অভিযোগ; বিশেষ টাস্কফোর্স গঠনের

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করা হয়েছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৬ ১৬:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৬ ১৬:৫৩

অধিকারপত্র ডটকম

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ড্রিম প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে প্রকৃত গরিব মানুষকে বঞ্চিত করে কিছু আমলা অন্যায় করেছেন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে আয়োজিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ দিয়ে হাওড় ধ্বংসের নৈরাজ্য চালানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, হাওড় অঞ্চলের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি তথ্য দেখানো হয়েছে এবং সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাওড়ের প্রকৃত সমস্যা ও ক্ষতির কারণ নির্ধারণে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবিও জানান তিনি।

সেমিনারে বক্তারা হাওড় অঞ্চলের কৃষক ও চাষিদের দুর্দশা, বঞ্চনা এবং উন্নয়ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: