odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 8th July 2026, ৮th July ২০২৬
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধিতে গঠনমূলক আলোচনা

কংগ্রেসম্যান গ্রেগরি মিকসের সঙ্গে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ও বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশনের নেতৃবৃন্দের বৈঠক

odhikarpatra | প্রকাশিত: ২১ May ২০২৬ ১৫:১২

odhikarpatra
প্রকাশিত: ২১ May ২০২৬ ১৫:১২

প্রকাশিত: ২১ মে ২০২৬ | আন্তর্জাতিক প্রতিনিধি, অধিকারপত্র ডটকম 

মুল প্রতিবেদন,

আন্তর্জাতিক প্রতিনিধি: গ্রেগরি মিকস এর সঙ্গে সম্প্রতি Global Bangladeshi Alliance (জিবিএ) এবং Bangladeshi American Tech Coalition (বিএটিসি)-এর নেতৃবৃন্দের এক ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে কংগ্রেসম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জিবিএ ও বিএটিসি’র প্রেসিডেন্ট মিজান চৌধুরী, সেক্রেটারি আহমেদ সোহেল, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম, ট্রেজারার তরিকুল ইসলাম, কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর আনিসুল কবির জসির, ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সেক্রেটারি দেলোয়ার মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক, মহসেন লোদী, মেজর (অব.) মনিরুজ্জামান, মোরশেদ বিল্লুসহ আরও অনেক কমিউনিটি নেতৃবৃন্দ ও সমাজকর্মী।

বৈঠকে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, মূলধারার রাজনৈতিক অংশগ্রহণ জোরদার এবং কমিউনিটি সংগঠনসমূহ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রযুক্তি, ব্যবসা, জনসেবা ও কমিউনিটি উন্নয়নে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অবদানও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকের একপর্যায়ে জিবিএ প্রেসিডেন্ট মিজান চৌধুরী কংগ্রেসম্যান গ্রেগরি মিকসের হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী “শাল” তুলে দেন। এ সময় তিনি বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিনিধিদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অংশগ্রহণকারীরা বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ ও আশাব্যঞ্জক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির স্বার্থে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কংগ্রেসম্যান গ্রেগরি মিকস বর্তমানে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে র‍্যাঙ্কিং মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। এছাড়াও আগামী নভেম্বর ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাব্য প্রত্যাশী হিসে



আপনার মূল্যবান মতামত দিন: