odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th June 2026, ৬th June ২০২৬
তিন লাখ টাকা যৌতুক দাবি, প্রতিবাদ করায় হামলার অভিযোগ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৬ ২২:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৬ ২২:৫০

 ২৩ মে ২০২৬ অধিকারপত্র ডটকম 
নিজস্ব  প্রতিনিধি, পটুয়াখালী

মুল প্রতিবেদন:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যৌতুকের টাকার দাবিতে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। আহতদের বর্তমানে গলাচিপা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চর কাজল ইউনিয়নের বড় শিবা এলাকার বাসিন্দা মোঃ শফিক শরীফের মেয়ে মোসাঃ খাদিজা বেগম (২২) দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

খাদিজা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী মোঃ আল আমিন, শ্বশুর মিন্টু হাং ও শাশুড়ি শেফালী বেগম প্রায়ই তাকে মারধর করতেন। তারা তার বাবার বাড়ির জমি বিক্রি করে তিন লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। টাকা দিতে না পারলে তাকে সংসারে রাখা হবে না বলেও হুমকি দেওয়া হতো।

তিনি আরও বলেন,
“আমাকে প্রায় সময় মারধর করা হতো। পরে বিষয়টি আমি বাবাকে জানাই। বাবা আমার শ্বশুরবাড়িতে গেলে তাকেও মারধর করা হয়। এখন আমি ও আমার বাবা গলাচিপা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই।”

এ বিষয়ে খাদিজার বাবা মোঃ শফিক শরীফ বলেন,
“আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করা হয়। আমি প্রতিবাদ করতে গেলে আমার জামাই আল আমিন আমাকে মারধর করে। পরে আল আমিনের বাবা মিন্টু হাং ও তার স্ত্রী শেফালী বেগমও একত্র হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি

#হ্যাশট্যাগ #গলাচিপা #পটুয়াখালী #যৌতুক #নির্যাতন #পারিবারিকসহিংসতা #আইন #অপরাধ #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: