odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬
রিয়াদে ফুড ডেলিভারির কাজে বের হয়ে দুর্ঘটনার শিকার, মরদেহ হাসপাতালে মর্গে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

odhikarpatra | প্রকাশিত: ৩০ May ২০২৬ ০৫:৩০

odhikarpatra
প্রকাশিত: ৩০ May ২০২৬ ০৫:৩০

প্রকাশিত: ৩০ মে ২০২৬

অধিকার পত্র ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

প্রবাসী সহকর্মীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) ভোরে মাহাদি রাজ শুভ ফুড ডেলিভারির কাজে বের হন। কিন্তু দিন শেষে বাসায় না ফেরায় সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

পরে সৌদি আরবের পুলিশ কর্তৃপক্ষ সহকর্মীদের জানায়, রাজধানী রিয়াদের তোমামা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

নিহত মাহাদি রাজ শুভ কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। তিনি চর মার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান মাহাদি। তার বাবা বর্তমানে সৌদি আরবেই অবস্থান করছেন। দেশে তার মা ও বোন রয়েছেন।

বর্তমানে মাহাদির মরদেহ রিয়াদের কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: