প্রকাশিত: ১ জুন ২০২৬ | অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যেই জুন মাসে আরও দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদি জলবায়ু পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। তবে মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভের মাধ্যমে দেশে বর্ষার প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে দেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, সদ্য বিদায়ী মে মাসে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও অঞ্চলভেদে তারতম্য ছিল। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
গত ১৮ মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অন্যদিকে ৩ মে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৪০টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। তবে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বৃষ্টিপাত কম থাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আরও দুই থেকে তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৃষ্টিপাতের অনিয়ম এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে চলতি বছর গ্রীষ্মের তীব্রতা আরও বেশি অনুভূত হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
জুনে আরও তিন দফা তাপপ্রবাহের আশঙ্কা, নিম্নচাপের পূর্বাভাসও
#তাপপ্রবাহ #আবহাওয়া #নিম্নচাপ #বৃষ্টিপাত #মৌসুমি_বায়ু #বাংলাদেশ #জুন_২০২৬
তাপপ্রবাহ তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপ মৌসুমি বায়ু নিম্নচাপ বৃষ্টিপাত চুয়াডাঙ্গা মৌসুমি বায়ু বৃষ্টিপাত সিলেট চুয়াডাঙ্গা জলবায়ু পূর্বাভাস। সিলেট জলবায়ু পূর্বাভাস।

আপনার মূল্যবান মতামত দিন: