odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 19th July 2026, ১৯th July ২০২৬
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম রহমাতুল্লাহর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ আর নেই

odhikarpatra | প্রকাশিত: ৩ June ২০২৬ ১০:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩ June ২০২৬ ১০:১৫

অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমাতুল্লাহ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। তিনি জানান, বুধবার বাদ আসর রাজধানীর বেরাইদ এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ কে এম রহমাতুল্লাহ দেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমাতুল্লাহ আর নেই

#একে_এম_রহমাতুল্লাহ #রহমাতুল্লাহ #সাবেকএমপি #বীরমুক্তিযোদ্ধা #আওয়ামীলীগ #ঢাকা১১ #বাংলাদেশরাজনীতি #অধিকারপত্র

 



আপনার মূল্যবান মতামত দিন: