odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th June 2026, ৬th June ২০২৬
সদর উপজেলার কানারবাজার-বুড়িরহাট সড়কে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণ; সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১১

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১১

অধিকার পত্র ডটকম | জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুন ২০২৬

শরীয়তপুর:

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে সদর উপজেলার কানারবাজার-বুড়িরহাট সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে ব্যানার হাতে শতাধিক নেতা-কর্মী সড়ক ধরে মিছিল করছেন। মিছিলের সামনের সারিতে জাতীয় পতাকা বহন করতে দেখা যায় এক নেতাকে। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

এর আগে গত সোমবার ভোরে জেলা শহরের প্রধান সড়কে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার পাঁচটি স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরবর্তীতে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর প্রকাশ্যে কোনো কর্মসূচি দেখা না গেলেও বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল, স্বল্প সময়ের সড়ক অবরোধ এবং দলীয় বিভিন্ন দিবসে সীমিত আকারে কর্মসূচি পালনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠন শরীয়তপুরে মিছিল করেছে—এমন তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল

#শরীয়তপুর #ছাত্রলীগ #মিছিল #আওয়ামীলীগ #বাংলাদেশরাজনীতি #অধিকারপত্র

কীওয়ার্ড: শরীয়তপুর, ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন, মিছিল, মেহেদী হাসান, পালং মডেল থানা, আওয়ামী লীগ, রাজনীতি।



আপনার মূল্যবান মতামত দিন: