odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬
১২ মামলায় জামিন বহাল থাকার পর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি

!জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৭

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৭

অধিকার পত্র ডটকম 

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১১:০০ রাত | নিজস্ব প্রতিবেদক

গাজীপুর: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টার পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় আদালতের দেওয়া জামিন বহাল থাকার আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই কারামুক্ত করা হয়েছে।

গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। সবশেষে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন বহাল থাকায় মুক্তির পথ সুগম হয়।

মুক্তির সময় তার আইনজীবী, স্বজন ও সমর্থকদের কয়েকজন কারাগারের বাইরে উপস্থিত ছিলেন।

জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

#সেলিনাহায়াৎআইভী #নারায়ণগঞ্জ #কাশিমপুরকারাগার #জামিন #বাংলাদেশরাজনীতি



আপনার মূল্যবান মতামত দিন: