odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th June 2026, ৬th June ২০২৬
শেখ হাসিনার সমর্থনে কর্মসূচি, হাজারো নেতাকর্মীর উপস্থিতির দাবি

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘সংখ্যা বেশি হওয়ায় সরে যায় পুলিশ’

odhikarpatra | প্রকাশিত: ৫ June ২০২৬ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ৫ June ২০২৬ ২৩:৪০

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ঢাকা | অধিকার পত্র ডটকম 

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা-র সমর্থনে এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বের হলে পুলিশ প্রাথমিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সদস্যরা সরে যান বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। সমাবেশে তিনি বলেন, অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং মিছিলের শুরুতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: