odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
জাতীয় সংসদ ভবনে সাড়ে তিন ঘণ্টার বৈঠকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২৬ ২৩:৫৯

প্রকাশ: ০৬ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া সভা সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারদলীয় সংসদ সদস্যদের এই সভায় রাষ্ট্র ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: