odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬
ঝিনাইদহ শহরে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঝিনাইদহ শহরে জেলা ছাত্রলীগের ঝটিকা মিছিল ভোরে পায়রা চত্বরে মিছিল, ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য

odhikarpatra | প্রকাশিত: ৯ June ২০২৬ ০৩:১১

odhikarpatra
প্রকাশিত: ৯ June ২০২৬ ০৩:১১

প্রকাশ: ৯ জুন ২০২৬, মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

। সোমবার (৮ জুন) ভোরে শহরের পায়রা চত্বর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ফজরের নামাজের সময় পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয় এবং কয়েক মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ভোরের নিরিবিলি সময়কে কেন্দ্র করেই এ ঝটিকা কর্মসূচি পালন করা হয়। 

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হব



আপনার মূল্যবান মতামত দিন: