odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 14th June 2026, ১৪th June ২০২৬
পচা সবজি থেকে পচনযোগ্য পলিথিন ও কলাগাছের তন্তু দিয়ে তৈরি বিভিন্ন উদ্ভাবন দেখে মুগ্ধ; রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৬ ১৬:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৬ ১৬:৩৪

অধিকার পত্র ডটকম প্রকাশকাল: ১৪ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করেছেন।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে তৈরি পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের বিভিন্ন উদ্ভাবনী পণ্য ঘুরে দেখেন এবং এসব উদ্যোগের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম তার উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্যের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন তৈরি করা সম্ভব হয়েছে। এছাড়া কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তিও তিনি উদ্ভাবন করেছেন।

প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি তরুণ উদ্ভাবককে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত করেন এবং দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন: