odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 14th June 2026, ১৪th June ২০২৬
ছয়তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত, এখন পর্যন্ত হতাহতের খবর নেই

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৬ ১৬:৪২

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৬ ১৬:৪২

অধিকার পত্র ডটকম প্রকাশকাল: ১৩ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর: গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স স্টাইল লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কারখানাটির ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ভোগড়া চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে কাপড়ের গুদাম ও বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় পরে আরও তিনটি ইউনিট যোগ দিলে মোট সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

#গাজীপুর #অগ্নিকাণ্ড #পোশাককারখানা #ফায়ারসার্ভিস #ম্যাট্রিক্স_স্টাইল_লিমিটেড #বাংলাদেশ



আপনার মূল্যবান মতামত দিন: