odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬
উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়ে ৭ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়ার দাবি

ভৈরবে ঘুষ নেওয়ার অভিযোগে অডিট কর্মকর্তা আটক

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৬ ১৯:১১

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৬ ১৯:১১

প্রকাশ: ২২ জুন ২০২৬

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরবে ঘুষ নেওয়ার অভিযোগে হিসাবরক্ষণ অফিসের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অডিট কর্মকর্তা হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। উন্নয়নমূলক প্রকল্পের অর্থ ছাড়ের বিনিময়ে ৭ হাজার টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে ধরা হয় বলে অভিযোগ উঠেছে।

রোববার (২১ জুন) সকালে ভৈরব উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গজারিয়া ইউনিয়ন পরিষদের একটি উন্নয়নমূলক প্রকল্পের অর্থ ছাড়ের জন্য ঘুষ হিসেবে ৭ হাজার টাকা লেনদেনের সময় ডিজিএফআইয়ের কর্মকর্তা আব্দুস সালাম হৃদয় মিয়াকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হলে তাকে ইউএনওর কার্যালয়ে বসিয়ে রাখা হয়।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন হৃদয় মিয়া। তিনি দাবি করেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ চন্দ্র দাস তাকে ফাঁসানোর উদ্দেশ্যে হ্যান্ডশেক করার সময় তার হাতে টাকা গুঁজে দেন।

হৃদয় মিয়া বলেন, “আমি অফিসে প্রবেশের সময় হ্যান্ডশেক করার ছলে আমার হাতে টাকা দেওয়া হয়। পরে অফিসে গিয়ে দেখি ৭ হাজার টাকা রয়েছে। আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: