odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 12th July 2026, ১২th July ২০২৬
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে কাজ করছে শাহবাগ থানা পুলিশ, পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই ভবঘুরে

রাজধানীর শাহবাগে ফুটপাত থেকে ৩ ভবঘুরের মরদেহ উদ্ধার

Special Correspondent | প্রকাশিত: ১২ July ২০২৬ ১৮:২০

Special Correspondent
প্রকাশিত: ১২ July ২০২৬ ১৮:২০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা সবাই ভবঘুরে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শাহবাগ থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে শাহবাগ এলাকার ফুটপাতে তিন ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বেলা ১১টার দিকে আনন্দবাজার ও অমর একুশে হলের সামনে থেকে অপর দুই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃতদের মধ্যে দুইজনের বয়স আনুমানিক ৫৫ ও ৬০ বছর। তবে এখন পর্যন্ত কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: