odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 13th July 2026, ১৩th July ২০২৬
অভিযানের সময় বস্তিবাসীর একাংশের বাধার অভিযোগ; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা

টঙ্গীর হাজি মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, আটক ২০; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Special Correspondent | প্রকাশিত: ১৩ July ২০২৬ ১৬:৫০

Special Correspondent
প্রকাশিত: ১৩ July ২০২৬ ১৬:৫০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরবর্তী হাজি মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের গাড়ি ঘিরে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

গত রোববার (১২ জুলাই) রাত আটটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজি মাজার বস্তিতে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের পুলিশের গাড়িতে তোলার সময় বস্তির কিছু বাসিন্দা চারপাশ থেকে ঘিরে ধরার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে পুলিশ চার রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছত্রভঙ্গ হয়ে যায়।

আটক ব্যক্তিদের পরিচয়: অভিযানে আটক ২০ জন হলেন খন্দকার সাকিব আহমেদ, মো. মেহেদী হাসান, হিমেল বিশ্বাস, মো. মাহাতিম ওয়াসিম, মো. হাবিবুর রহমান, মো. রাব্বী, মো. অনিক, মো. মোক্তারুল, মো. রহমত আলী, মো. রসুল মোল্লা, রমিন রহমান, জুলকার নাইন (অরিয়ান), মো. কাশফিয়ার রহমান জয়, মো. নাসির উদ্দিন, মো. মশিউর রহমান মিঠু, মো. জুনায়েদ, আরমান হোসেন বাদল, আবতাহি হোসেন প্রিয়ন্ত, আরিফ ও রাকিব আলী।

ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘হাজি মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। আটকের পর সেখানে অতিরিক্ত জনসমাগম হয় এবং একটি মহল আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।’

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযান সম্পর্কে তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাদকের বিরুদ্ধে এই নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এটি পরিচালিত হয়েছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: