odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th August 2026, ৪th August ২০২৬
উখিয়ায় র‌্যাব-সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

যৌথ অভিযানে পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ৩ August ২০২৬ ২২:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৩ August ২০২৬ ২২:৩৭

অধিকার পত্র ডটকম  তারিখ: ০৩ আগস্ট ২০২৬

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি।

র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) ভোর প্রায় সোয়া ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাফেজ শফিক (১৯)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি—যার মধ্যে দুটি তাজা এবং একটি আঘাতপ্রাপ্ত—এছাড়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি করেছে র‌্যাব। পরে তাকে উদ্ধার করা আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: