odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 20th September 2026, ২০th September ২০২৬
রাজনীতিতে ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা ও মিছিল-মিটিং হওয়াকে স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২৬ ২৩:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২৬ ২৩:৩৫

 অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

প্রতিবেদন: রাজনীতিবিদদের অবাঞ্ছিত ঘোষণা করা কিংবা কোনো ইস্যুকে কেন্দ্র করে মিছিল-মিটিং হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং যেকোনো সময় দেশে ফিরতেও পারেন। এ বিষয়ে সংবিধানে বিষয়টি স্পষ্ট করা আছে। তবে দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে রুমিন ফারহানাকে তার নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে তারা তার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এসব ঘটনা ঘটে। ভিন্নমত থাকবে, কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, কোনো ইস্যুতে মিছিল-মিটিং হবে—এসবই রাজনীতির স্বাভাবিক অংশ।

তিনি বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকবে এবং মিছিল-মিটিং হবে—এটাই রাজনীতির অংশ।