odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনবিষয়ক দায়িত্ব পালন করবেন বাংলাদেশের জাইমা রহমান

জাতিসংঘে নতুন দায়িত্ব পেলেন জাইমা রহমান, লিগ্যাল অফিসার হিসেবে যোগ দিলেন সভাপতির কার্যালয়ে

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৬ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৬ ২৩:২৯

অধিকার পত্র ডটকম আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ |

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনবিষয়ক দায়িত্ব পালন করবেন বাংলাদেশের জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। সভাপতির দপ্তরের ওয়েবসাইটে তাঁকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।


জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে বিশ্বের ২৯টি দেশের ৪০ জন ব্যক্তি বিভিন্ন নির্বাহী ও পরামর্শক পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল ও হাইতির নাগরিকরা রয়েছেন।

এই কার্যালয়ের শেফ দ্য ক্যাবিনেট বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগালের নাগরিক জিবরিল দিয়ালু। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তাঁর তিন দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে।
কার্যালয়ে বাংলাদেশের আরও কয়েকজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম ডেপুটি চিফের দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে তাঁর আইন পেশার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

জাতিসংঘে নতুন দায়িত্ব পেলেন জাইমা রহমান, লিগ্যাল অফিসার হিসেবে যোগ দিলেন সভাপতির কার্যালয়ে
#জাইমা_রহমান #জাতিসংঘ #খলিলুর_রহমান #বাংলাদেশ