odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st October 2026, ১st October ২০২৬
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগে তদন্তের পর নাসীরুদ্দীনকে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ, পুরোনো বহিষ্কার নোটিশ দেখালেন রাশেদ খাঁন

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৬ ২৩:৫৪

অধিকারপত্র ডটকম অনলাইন ডেক্স:

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের দাবি, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল নাসীরুদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্তের পর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে দাবি করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন এ-সংক্রান্ত একটি পুরোনো বহিষ্কার নোটিশের ছবিও যুক্ত করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। পুরোনো অভিযোগ ও নথির স্বাধীন যাচাইও এই প্রতিবেদনে করা সম্ভব হয়নি।