odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st October 2026, ১st October ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৬ ২৩:২৩

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৬ ২৩:২৩

অধিকারপত্র ডটকম শিক্ষা ডেক্স

ঢাবি প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হওয়ায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলীর আহ্বানে প্রতিবাদ কর্মসূচি ও সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এর আগে শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে দিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবা বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে শহীদ ওসমান হাদির মৃত্যুর পর হলটির অধিকাংশ শিক্ষার্থীসহ ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী তার নামে হলটির নামকরণের দাবি জানিয়েছিলেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তনের দাবিও উঠেছিল বলে জানান তিনি।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল শেখ মুজিবুর রহমানের নামে থাকা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতেই তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। তার দাবি, শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে একটি রাজনৈতিক পরিচয় যুক্ত করে দেখার কারণে অনেক শিক্ষার্থী হলটির নাম ব্যবহার করতে গিয়ে অস্বস্তি ও হয়রানির মুখে পড়ছেন।

তার ভাষ্য অনুযায়ী, গণস্বাক্ষরের মাধ্যমে অধিকাংশ শিক্ষার্থী হলটির নাম পরিবর্তনের পক্ষে মতামত দিয়েছেন। তবে ডাকসু কোনো নির্দিষ্ট নাম চাপিয়ে দেওয়ার পক্ষে নয়; শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নাম নির্ধারণ করা হোক—এটাই তাদের দাবি।

মুসাদ্দিক আলী আরও বলেন, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় হলের ব্যানারে শেখ মুজিবুর রহমানের নাম থাকায় পুলিশ সেটি সরিয়ে নিয়েছিল বলে তারা উল্লেখ করেছেন। এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অপমানবোধ তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

হলের নাম পরিবর্তনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে ডাকসু। মুসাদ্দিক আলী বলেন, ৯ জানুয়ারি ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করেছিল বলে জানানো হয়েছিল। পরে বিষয়টি সিনেটে পাঠানো হয় এবং আবার সিন্ডিকেটে ফেরত আসে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা সিনেটে ওয়াকআউটও করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এর আগে হলটির নাম পরিবর্তনের কথা জানানো হয়েছিল। ফলে এখন কেন আগের নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটি প্রশাসনের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে ডাকসু।