আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
মধ্যাহ্নভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সরকারি সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
SEO উপশিরোনাম: কপ-৩১ সম্মেলন উপলক্ষে তুরস্কের আন্তালিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
#জুবাইদা_রহমান #এমিনে_এরদোয়ান #তারেক_রহমান #তুরস্ক #COP31 #অধিকারপত্র
