odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th November 2026, ১৭th November ২০২৬
মওলানা ভাসানীকে উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব : রাষ্ট্রপতি

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৬ ২৩:৫৭

অধিকার পত্র ডটকম জাতীয় ডেস্ক :১৬ ই নভেম্বর সোমবার ২০২৬।

বিশেষ প্রতিবেদক :মওলানা আবদুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ১৬ নভেম্বর মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি বলেন, আপসহীনসংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধের কারণে

মওলানা ভাসানী ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। মুক্তিসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের বিভিন্ন পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী। পরে ১৯৫৭ সালের ২৫ জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।

কাগমারী সম্মেলন ও স্বাধীনতার প্রশ্ন রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে মওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে মওলানা ভাসানী সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ফারাক্কা লংমার্চের নেতৃত্ব রাষ্ট্রপতি বলেন, ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দেশের অধিকার আদায়ের আন্দোলনে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।

তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর জীবনাদর্শ ও কর্ম দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে মানুষকে সবসময় অনুপ্রেরণা জোগাবে। মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করেন।