odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th April 2026, ২৯th April ২০২৬

আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ April ২০২০ ০৩:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ April ২০২০ ০৩:৫৬

 

ঢাকা, ২ এপ্রিল, ২০২০ : আগামী ৭২ ঘন্টায় অর্থ্যাৎ ৩ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিতাকুন্ডু, ফেনী,রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৫০ মিনিটে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও মংলায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: