odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th April 2026, ২৯th April ২০২৬
শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে গ্রেফতারের পর প্রশাসনের সিদ্ধান্ত

ঢাবি অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

odhikarpatra | প্রকাশিত: ২৮ April ২০২৬ ২৩:১৪

odhikarpatra
প্রকাশিত: ২৮ April ২০২৬ ২৩:১৪

অধিকারপত্র ডটকম 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের এমএ ২য় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের অকাল মৃত্যুতে বিভাগ শোকাহত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং প্রশাসনের ওপর দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ঢাবি অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

#ঢাবি #সুদীপচক্রবর্তী #মুনিরামেহজাবিন #শিক্ষার্থী_মৃত্যু #ক্যাম্পাসসংবাদ

 



আপনার মূল্যবান মতামত দিন: