odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন!

MASUM | প্রকাশিত: ২১ August ২০১৭ ১০:৩০

MASUM
প্রকাশিত: ২১ August ২০১৭ ১০:৩০

এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন!


হোয়াটসঅ্যাপও এবার মোবাইলে টাকা লেনদেনের সুবিধাকে আরও দ্রুত এগিয়ে গেল। বেশি সংখ্যক মানুষকে এর আওতায় আনতে শীঘ্রই বাজারে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থা। এর মাধ্যমে তাৎক্ষণিক অর্থ লেনদেন সহজতর হবে।

ফেসবুক-মালিকানাধীন মোবাইল মেসেজিং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ২০০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী আছেন। হোয়াটসঅ্যাপ ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন সহজতর ও সুরক্ষা বাবস্থা আরও শক্ত করার জন্যও ইতিমধ্যে ভারতের এনপিসিআই এবং কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনাও করছে।

সমীক্ষা অনুযায়ী, ২০১১ থেকে ২০১৭ সালের শেষ দিকে ইউপিআই ১০ মিলিয়ন লেনদেনের সীমা অতিক্রম করেছে। অগস্ট ২০১৫-র পর থেকে দ্রুত ইউপিআই লেনদেন থেকে ১১ মাসে ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) দ্বারা নিয়ন্ত্রিত ইউপিআই মোবাইল প্ল্যাটফর্ম দু’টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিক তহবিল স্থানান্তরকে সহায়তা করবে।

‘হোয়াটসঅ্যাপ পেমেন্টস্’ তাৎক্ষণিক ব্যাংক-থেকে-ব্যাংকে টাকা স্থানান্তরকে আরও দ্রুত করবে এটা বলাবাহুল্য।



আপনার মূল্যবান মতামত দিন: