odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ June ২০২৩ ১৭:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ June ২০২৩ ১৭:৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ২৫৯৫৭ পিস ইয়াবা, ৮৪ কেজি ৩০ পুরিয়া গাঁজা, ৬০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: