odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

ডেঙ্গুতে একদিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ September ২০২৩ ০২:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ September ২০২৩ ০২:১৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ড. শাহাদাত হোসেন। 

নতুন ২১ জনের মধ্য ১৭ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬১৮ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো দুই হাজার ৩৫২ জন রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৭ হাজার ৬৯৪ জনে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: