odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th March 2026, ৭th March ২০২৬

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ September ২০২৩ ২১:২০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ September ২০২৩ ২১:২০

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টাইগারদের আজকের প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। 

একাদশে ঢুকেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদও। একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: