odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৪১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ September ২০২৩ ১২:২০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ September ২০২৩ ১২:২০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৫৩.৫ গ্রাম হেরোইন, ৯০ বোতল ফেন্সিডিল, ৬২৬৬ পিস ইয়াবা ও ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: