odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd April 2026, ২৩rd April ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৪ ১৭:৩২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৪ ১৭:৩২

২৩ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : আগামী মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ২৫ জুন সকাল ৬টা ৩০ মিনিটে।

অস্ট্রেলিয়া ও ভারতের কাছে টানা দুই হারের কারনে বিশ্বকাপের সেমিতে উঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। তবে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে টাইগারদের সেমিতে খেলার সুযোগ তৈরি হয়েছে। তাই সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: