odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th March 2026, ৭th March ২০২৬

তাপমাত্রা সামান্য বাড়তে পারে

odhikarpatra | প্রকাশিত: ১৬ September ২০২৪ ১৮:২০

odhikarpatra
প্রকাশিত: ১৬ September ২০২৪ ১৮:২০

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ : সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম  বিভাগের কিছু কিছু জায়গায়  অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী  ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, স্থল গভীর নি¤œচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।   
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের সৈয়দপুরে ৩১ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন  ঢাকার টাঙ্গাইলে  ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ঢাকার আরিচায় ১৮৯ মিলিমিটার। এছাড়াও ঢাকায় ১৩৮, ফরিদপুরে ১৩০, বাঘাবাড়ি ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৬মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: